Wednesday, March 15, 2017

আমার হাড় কালা করলাম রে

আমার হাড় কালা করলাম রে
হায়রে আমারদেহ কালার লাইগারে
অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে।।

মনরে----
ওরে হাইলা লোকের লাঙল বাকা জনম বাকা চাঁদরে (২)
তাহার চাইতে অধিক বাঁকা যারে দিছি প্রান রে।।

মনরে----
ওরে কুল বাকা গাঙ বাকা বাকা গাঙের পানি রে (২)
সকল বাঁকায় বাইলাম নৌকা (হায়রে)
তবু বাকারে না জানি রে।।

মনরে----
ওরে হাড় হইল জড় জড়
অন্তর হইল পুরারে আমার অন্তর হইলো পুরা
পিরিতি ভাঙ্গিয়া গেলে (হায় হায় ২)
নাহি লাগে জোড়া রে।।

আব্বাসউদ্দিন

No comments:

Post a Comment